ইসলামপুরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ জানুয়ারি ২০২২, ০৮:৫৬ পিএম


ইসলামপুরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

ছবি- প্রতিদিনের চিত্র বিডি।


জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১জানুয়ারী ২০২২) সকালে ১২টায় ইসলামপুরে জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় সঙ্গীতের সাথে সাথে পতাকা উত্তোলন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জামালপুর জেলা আহবায়ক আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ।

 

জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৮৬ সালে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদ দলটি প্রতিষ্ঠা করেছিলেন। অন্যান্য কর্মসূচি হাতে নিয়েছে ইসলামপুরে  জাতীয় পার্টির অঙ্গ সংগঠনগুলো।

 

এসময় উপস্থিত ছিলেন,ইসলামপুর উপজেলা শাখা জাতীয় পার্টির সদস্য সচিব ও জিল্লুর রহমান বিপু,কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন, ইসলামপুর উপজেলা শাখা যুগ্ম আহবায়ক আব্দুল ছালাম ঘুনু, ফেরদৌস সরকার, শাহাবুদ্দিন, মমতাজুর রহমান ফকির, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক তারা মিয়া, খোরশেদ আলম, সাখাওয়াত জামান বাদল, ফজলু, জেলা সেচ্চাসেবক পার্টির সদস্য জুয়েল সরকার ও মহিলাসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোস্তফা আল-মাহমুদ বলেন, আমার প্রিয় নেতা মরহুম আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ বলেছিলেন ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এ প্রত্যাসায় দেশ এগিয়েছিল।

Ads