ইসলামপুরে কুলকান্দি ইউনিয়নে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা
০৪ জানুয়ারি ২০২২, ১১:২৮ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র বিডি।
জামালপুরের ইসলামপুর ১নং কুলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪জানুয়ারী)দুপুরে কুলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগের স্থানীয় দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো:ফরিদুল হক খান দুলাল এমপি।
প্রধান অতিথি বক্তব্য বলেন, ১৮ কোটি মানুষের করোনার টিকা ব্যবস্থা করেছেন, তার মধ্যে অন্তত ৩ কোটি বৃদ্ধা রয়েছে তাদের জন্য বুস্টার ডোজ সংগ্রহ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ছালাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট জামান আব্দুন নাসের বাবুল, সামাদ পারভেজ মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আব্দুল নাসের চার্লেস চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ বিএসসি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক বাবু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোবারক হোসেন খান, শেষে কুলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম আসমত সাংগঠনিক সকল অপকর্মে অপরাধের বোঝা মাথায় নিয়ে নেতাকর্মীদের মাঝে ক্ষমা চাইলেন।
























