জামালপুরে দুই উপজেলার ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু
০৫ জানুয়ারি ২০২২, ০৫:৫০ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জের দুই উপজেলার ৯টি ইউনিয়নের ভোট গ্রহণ শুরু হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। দুটি উপজেলার ৯৪টি কেন্দ্রে যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এরই মধ্যে নৌকা প্রতীকের দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ইউনিয়নে ১জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, বকশিগঞ্জ উপজেলার ৫টি ও দেওয়ানগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৯ জন, সাধারণ সদস্য পদে ৩০৮জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৬জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দুটি উপজেলার ৯৪টি ভোট কেন্দ্রে বুথ রয়েছে ৫১৪, মোট ১ লাখ ৯২ হাজার ৫০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
এছাড়াও প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তা প্রদানের জন্য ২২জন করে মোট ২০৬৮ জন আইন শৃঙ্খলা বাহিনী নিয়জিত থাকবে। অন্যদিকে বিজিবি ও রেপিট আ্যাকশন ব্যাটেলিয়ন মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স থাকবে ৭প্লাটুন।























