ইসলামপুরে ঐতিহ্যবাহী ডাক্তারবাড়ি জামে মসজিদের শুভ উদ্বোধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ জানুয়ারি ২০২২, ০৮:০৭ পিএম


ইসলামপুরে ঐতিহ্যবাহী ডাক্তারবাড়ি জামে মসজিদের শুভ উদ্বোধন

ছবি- প্রতিদিনের চিত্র।


জামালপুরের ইসলামপুুুর উপজেলা চরপুটিমারী ইউনিয়নে পেচারচর গ্রামে দৃষ্টিনন্দন ঐতিহ্য ডাক্তারবাড়ি জামে মসজিদের শুভ উদ্বোধন। 

 

শুক্রবার (৭নভেম্বর ২০২২)সকাল ১১টায় ডাক্তার বাড়ি জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আলহাজ্ব ডা.শহীদ মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: ফরিদুল হক খান দুলাল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জামান আব্দুন নাসের বাবুল,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ছালাম, ইসলামপুরের পৌর মেয়র আব্দুল কাদের শেক,সামাদ পারভেজ মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আব্দুল জামান চার্লেস চৌধুরী, ব্ন্দর থানা আওয়ামিলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান আলী মন্ডল, গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য রাশেদ মোশাররফ রুপক, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

সঞ্চালনায় ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের উপ সচিব ড.মো:শহীদ আতাহার হোসেন ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা।

 

মসজিদ উদ্বোধনে প্রধান অতিথি বক্তব্যে বলেন, শুধু মসজিদ করলে হবেনা, মসজিদ ও নামাজের সাথে ধার্মিক হতে হবে।

 

মসজিদটির চার মিনার আটটি গম্বুজসহ ৭২ফুট দৈর্ঘ্য ৪০ফুট প্রস্থ, প্রধান গম্বুজ ৭০ ফুট,২০ ফুট তিনটি,৮টি ১০ ফুট মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবাণীতে সৌন্দর্যের সুন্দর  হয়েছে।ভিতরের ৮টি সারিতে নামাজ আদায় করতে পারবেন প্রায় ৪০০জন, বাহিরে আদায় করতে পারবে ৩০০জন, মহিলাদের জন্য নামাজের সু-ব্যবস্থা রয়েছে ৫০ জন আদায় করতে পারবেন উল্লেখ্য রয়েছে। 

Ads