ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়নে দরিদ্রদের মাঝে চাল বিতরণ
০২ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৭ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
জামালপুরের ইসলামপুরে গোয়ালের চর ইউনিয়নে দরিদ্র মহিলাদের মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়। বুধবার ২ফেব্রুয়ারী ২২ সকালে চেয়ারম্যান বাড়ী থেকে ৩২২ জন সুবিধা ভোগীদের ভিজিডি কার্ডদারীর মধ্যে স্বচ্ছতার সহিত ৩০কেজী করে চাল বিতরণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামপুর উপজেলা সহকারী প্রোগ্রাম আই সিটি ট্যাগ অফিসার একে এম মোস্তফা মনোয়ার, ইউনিয়ন পরিষদ সচিব ফিরোজ মিয়া এবং সকল ইউপি সদস্যগণ।
























