ইসলামপুরে মাননীয় ধর্মপ্রতিমন্ত্রীর ক্রিড়া সামগ্রী বিতরণ

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪১ পিএম


ইসলামপুরে মাননীয় ধর্মপ্রতিমন্ত্রীর ক্রিড়া সামগ্রী বিতরণ

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

ক্রিড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রনালয়ের মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল বক্তব্য বলেন, মাদক সন্ত্রাস জঙ্গিবাদ থেকে নিরাপদ আশ্রয়ে থাকতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ক্রিড়া খেলাধুলায় লিপ্ত থাকতে হবে। খেলাধুলা অসামাজিক কার্যকলাপকে দূর করে। একজন ভাল খেলোয়াড় আন্তর্জাতিকভাবে পুরষ্কার অর্জন করতে পারে। খেলাধুলার পাশাপাশি পড়া লেখায় শিক্ষার্থীদের সু-শিক্ষা পাঠে আগ্রহী মনোভাব বুকে ধারণ করতে। শিক্ষার আলোর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রভাবে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী বিস্তার ছড়াবে।বাংলাদেশের রাজনীতি প্রক্ষাপটে আওয়ামীলীগের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাতকে আরো দৃঢ় করে তুলবে।

 

স্কুল কলেজের শিক্ষার্থীদের  মানুষ গড়ার কারিগরদের উদ্দেশ্য বলেন, সু-শিক্ষার জ্ঞান উৎপাদন করতে হবে,শিক্ষার্থীদের  খেলাধুলার মনোযোগী গড়ে তুলার আহবানও জানান।প্রধান অতিথি ক্রিড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। জামালপুরের ইসলামপুরে স্থানীয় সংসদ সদস্য মাননীয় ধর্মপ্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় ক্রিড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অনুুুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (৬ ফেব্রুয়ারী)২২ সন্ধ্যায় ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা চলতি রোকনুজ্জামানের সভাপতিত্বে উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামান আব্দুন নাসের বাবুল, পৌরসভার মেয়র আব্দুল কাদের শেক, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ সরকার, জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া, কৃষিবিদ সাংবাদিক শিবলী,পৌরসভার কমিশনার মোহন মিয়া প্রমূখ।

 

উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় অন্যান্যরা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ক্রিড়া ক্লাবের সভাপতি গণ উপস্থিত ছিলেন।উপজেলার প্রায় ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রিড়া সংস্থা ক্লাবে মাঝে সংসদ সদস্যর বরাদ্দকৃত অর্থে ক্রিড়া খেলার সামগ্রী মধ্যে ছিল ফুটবল, ভলিবল, দাবা, ব্যাটসমিন্টন এসব বিতরণ করা হয়।

 

 

 

 

 

প্রতিদিনের চিত্র বিডি.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Ads