জামালপুরের এসএসসি ৯৯ ব্যাচের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠান ২০২২
১২ মার্চ ২০২২, ০৮:২৯ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
দীর্ঘদিন পর সেই পুরনো দিনের বন্ধুদের নিয়ে ২য় তম জামালপুরে এসএসসি ৯৯ ব্যাচে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১মার্চ) সকাল ৯ টায় বকুলতলা চত্বর থেকে র্যালী বের করে স্লোগান মুখরিত করে শুভ উদ্বোধন করা হয়।
পরে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লুইস ভিলেজ গার্ডেনে দিনব্যাপী চলে নানান জমকালো অনুষ্ঠান। এতে রয়েছে পরিচিতি আলিঙ্গন, সাংস্কৃতি, আড্ডা, র্যাফেল ড্র, আলোকচিত্র, গল্প কথা, কবিতা আবৃত্তি, ডিজে পার্টি ।
জামালপুর ৯৯ ব্যাচে সারা বাংলাদেশে ৬৪ জেলায় প্রায় ১৫০ স্কুল এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা পুনমিলন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। র্যাফেল ড্র’র মধ্যে ছিল ১ম পুরষ্কারসহ ৩৫টি প্রত্যেক ৯৯ বন্ধুদের মাঝে ট্রি-শার্ট, পিয়ালা, চাবিরতোড়া উপহার দেওয়া হয়। জামালপুর আয়োজিত বন্ধুদের মধ্যে ছিলেন, রাশেদুজ্জামান রনি, নূরনবী, আশেকুজ্জামান রনি, আবু সাঈদ, মাহমুদুল করিম জুছেন, গাজী মশিউর, রাজিউল হাসান পলাশ, পল্লবী দেব, সম্পা, এডভোকেট নিপা সরকার। সার্বিক সহযোগিতায় ছিলেন জামালপুর পৌর কমিশনার জীবন আহমেদ। সাংবাদিকদের মধ্যে ছিলেন মাই টভি জামালপুর প্রতিনিধি শামিম, দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার জামালপুর প্রতিনিধি মশিউর রহমান টুটুল প্রমূখ।























