ইসলামপুরে নোয়াপাড়া ইউনিয়ন আ’লীগের আলোচনাসভা ও ইফতার মাহফিল
২৮ এপ্রিল ২০২২, ০৫:০৮ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
জামালপুরের ইসলামপুুুরে নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ২৭ এপ্রিল ২২ বিকালে কাজলা একতা বাজার সংলগ্ন আলোর দিশারী কিন্ডারগার্টেন মাঠ প্রাঙ্গনে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন,কর্মবীর জননেতা ধর্ম মন্ত্রনালয় মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মো: ফরিদুল ফরিদুর হক খান দুলাল এমপি,তিনি বলেন নোয়াপাড়া ইউনিয়ন বাসীর দুঃখ দূর্দশা লাগব হয়েছে।
রাস্তাঘাট ব্রীজ কাল ভাট স্কুল কলেজ সব হয়েছে এখন শুধু এলাকাবাসীর বাড়ী ঘরের যাতায়াযাতের রাস্তা রয়েছে। নতুন করে আরো তিনটি রাস্তা হবে নোয়াপাড়া হয়ে রাস্তাটি শেরপুর যাবে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। ৫নং নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে, এস এম আসাদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে বিএম রেজাউল করিম মাস্টার রেজার সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল,জেলা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক লালমিয়া,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান শাজাহান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম,নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সুরুজ্জামান, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য শফিউল আলম ডবল,নোয়ারপাড়া ইউনিয়নের সাবেক সভাপতি লুৎফর রহমান প্রমূখ।
























