তৃতীয় লিঙ্গের বাসস্থান ও কর্মসংস্থানের দাবি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩১ মে ২০২২, ১০:১৪ পিএম


তৃতীয় লিঙ্গের বাসস্থান ও কর্মসংস্থানের দাবি

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

জামালপুর ও শেরপুর যৌথ জেলায় তৃতীয় লিঙ্গের হিজরাগোষ্ঠীর দল বাসস্থান কর্মসংস্থানে দাবি জানিয়েছেন। এছাড়া  যুবউন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সমাজের অংশীদারত্বের মত কর্মের ওপর জীবিকা নির্বাহ  অনেকাংশেই  করতে চায়।

 

গতকাল মঙ্গলবার ৩১ মে (২২) বিকালে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায় ভেলুয়া ইউনিয়নে ঝগড়ার চর বাজার এলাকায়  ভাড়া বাসায় বসবাসরত তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায় যটনী হাজী পরিবারের সর্দানী জরিনার ১০ জনের একটি দল রয়েছে।

 

সর্দানী জরিনা জানান, আমরা তৃতীয় লিঙ্গ হিজড়া সম্প্রদায় অবহেলিত। মানব সমাজে মূল্যনেই,সমাজে ঘৃণিততুচ্ছ,নারী-পুরুষের উদয়া ধীত ফলে উত্তরাধিকার থেকে বঞ্চিত।আমাদের পেশা সম্মান পূর্বক নয়, ভিক্ষা চাঁদাবাজি নাচগান কেউ কেউ যৌনতা এসব করেই ভাসা বাড়া খাদ্যের যোগান দিতে হয়,সন্ঞ্চয় অর্জিত হয় না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবের আদর্শিক প্রণোদনার সুনির্দিষ্ট করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা সরকার ২০১৩ সালে হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটাধিকার সহ স্বকৃীত প্রদান করেছে। এখনো অবস্থান পরিবর্তন হয়নি। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থানের আধাঁপাকা ঘর উদ্বোধন করেছেন। আমাদের মত হতভাগাদের কপালে সে ঘরটিও মেলেনি। সরকার শেরপুরের শ্রীবর্দী উপজেলা ভেলুয়া ইউনিয়ন ঝগড়ার চর বাজার, জামালপুরের ইসলামপুর উপজেলা গাইবান্ধা ইউনিয়নে বসবাসকারী হিজরাদের বাসস্থান ও কর্মসংস্থান দাবি পূরণ করলে উন্নয়নের জীবনযাপনের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব।

 

তৃতীয় লিঙ্গের আরেক দাত্রী সুবর্ণা হিজরা বলেন, আমি জামালপুর আশেকমাহমুদ  কলেজ থেকে এইচএসসি পাশ করেছি আনন্দমোহন কলেজে ভর্তি চেষ্টা চালিয়ে যাচ্ছি।সরকার হিজড়া সম্প্রদায়ে প্রতি যে স্বকৃীতি দিয়েছিল তা ঠিক থাকলে আমাদের  লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সক্ষম হব ইনশাল্লাহ।

 

ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান,আব্দুল করিম জানান,হিজরা সম্প্রদায় আমার নিকট এসেছিল খাস জমি পাওয়া দুষ্কর,তবে বাসস্থানের জন্য সর্বাত্মক চেষ্টা করবো।

 

শ্রীবর্দী উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন,তৃতীয় লিঙ্গের বাসস্থানের জন্য সরকারী খাস জমির অনুসন্ধান চলছে যদি পাওয়া যায়,তাহলে তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের বাসস্থানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

Ads