বৃক্ষরোপণ কর্মসূচিতে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ জুলাই ২০২২, ০২:৫৬ পিএম


বৃক্ষরোপণ কর্মসূচিতে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম  বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও শতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২৯ জুলাই (শুক্রবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড.তপন কুমার সরকারের উপস্থিতিতে বৃক্ষরোপণ শুরু হয়। যা চলবে আরো দুই দিন।

 

এবারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপন করা হবে।

 

উদ্বোধনী পর্বে  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তপন কুমার সরকার, সাংবাদিক সমিতির সভাপতি রাশেদুজ্জামান রনি, সাধারণ সম্পাদক ফাহাদ বিন সাঈদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রিয়াদ এবং সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন অনণ্য এর সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান।

 

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফাহাদ বিন সাঈদ বলেন, "ক্যাম্পাসে বৃক্ষরোপণ সাংবাদিক সমিতির নিয়মিত কর্মসূচি,প্রতিবছর আমরা বৃক্ষরোপন করে থাকি আমাদের এই কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। "

 

বিশ্ববিদ্যালয়ের  অভ্যন্তরে বৃক্ষরোপণ ক্যাম্পাসের সামগ্রিক পরিবেশ এবং সৌন্দর্যবর্ধনের জন্য সহায়ক হবে উল্লেখ করে এধরণের উদ্যোগের জন্য সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. তপন কুমার সরকার।

Ads