ইসলামপুরে বিভাগীয় কমিশনারের সাথে মত বিনিময় সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ আগস্ট ২০২২, ১০:০৫ পিএম


ইসলামপুরে বিভাগীয় কমিশনারের সাথে মত বিনিময় সভা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের সাথে উপজেলার সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, জনপ্রতিনিধি  ও সাংবাদিকদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।

 

জেলা প্রশাসক শ্রাবস্তী রায় এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.তানভীর হাসান রুমান,পৌর মেয়র আব্দুল কাদের শেখ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনা আক্তার,ইসলামপুর প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ফিরোজ খান লোহানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়নের জনপ্রতিনিধিগন।

 

আলোচনা সভার শেষে ত্রাণ ও দূর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত নদী ভাঙন কবলিত ৮০ টি পরিবারের মাঝে নগদ ৪হাজার টাকা ও প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

Ads