জামালপুরে আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই সমর্থক সাজিয়েছে রঙের বাড়ী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৬ পিএম


জামালপুরে আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই সমর্থক সাজিয়েছে রঙের বাড়ী

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

বিশ্বকাপ ফুুটবল খেলা আসার আগেই সাজিয়েছে বাড়ী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক দুই ফুটবল প্রেমী। জামালপুরের ইসলামপুর উপজেলা গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা গ্রামে দুই ফুটবল প্রেমী তরুণ যুবক শামীম ও মিনহাজ ইসলাম আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা দিয়ে মেসি নেইমারের ছবি সহ অপরুপে রাঙিয়েছেন বাড়ী। আর এখন সেই বাড়ি দেখতে দূরদূরান্ত থেকে ফুটবল প্রেমী ভক্তরা ভীড় করছেন প্রতিনিয়ত।দেখে যেন মনে হয় এক পর্যটন নগরী।

 

আর্জেন্টিনা সমর্থক শামীম  ইসলামপুর সরকারী  ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ।  তার বাবা একজন কৃষ । পড়াশোনার পাশাপাশি বাজারে ছোট্ট একটি মোদির দোকান চালান শামীম। সেখান থেকে কিছু অর্থ দিয়ে রঙ কিনে আর্জেন্টিনার পতাকার আদলে রাঙিয়েছে তার বাড়ী।

 

শামীম বলেন, আমার সামর্থ্য নেই বিশ্বকাপ ফুটবল বাস্তব চিত্রে খেলা দেখার তাই আমার সাজানো বাড়ীতে লোকজন নিয়ে এবার বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করবো।

শামীমের টিনসেট ঘরে চালে ইংরেজীতে লেখা আর্জেন্টিনা বেড়ায় মেসির ছবি দিয়ে রঙে রাঙানো।তবে সে আশাবাদী এবার বিশ্বকাপ জয়ী হবেন আর্জেন্টিনা।

অপরদিকে একই এলাকার ব্রাজিল সমর্থক মিনহাজ ইসলাম ইসলামপুর সরকারী ডিগ্রী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাবা আব্দুর রাজ্জাক একজন পল্লী চিকিৎসক।

 

মিনহাজের পাকাঁ ঘরের দেওয়ালে ইংরেজিতে লেখা ব্রাজিল নেইমার সহ দলের খেলোয়াড়দের ছবি রঙে আকাঁনো হয়েছে।ব্রাজিলের পতাকা জার্সি হলুদ রঙ ফুটবল দিয়ে পুরো বাড়ি সাজানো দেখে মনে হয় ব্রাজিলের শহর।

 

মিনহাজ বলেন, আমি ব্রাজিলের সমর্থক নেইমারের খেলা আমাকে মুগ্ধ করে তুলেছে।আমিও ফুটবল খেলি গ্রামে তবে এবার বিশ্বকাপ ব্রাজিলের ঘরে আসবে। বাড়ির রঙের কাজের পুরো টাকা বাবা দিয়েছেন।

 

Ads