প্রয়াত সাংবাদিক হাফিজ বকুলের স্মরণে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৭ পিএম


প্রয়াত সাংবাদিক হাফিজ বকুলের স্মরণে ইসলামপুর প্রেসক্লাবে আলোচনা সভা

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি হাফিজ পাঠাগারের প্রতািষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট কবি-সাহিত্যিক ও সাংবাদিক গোলাম হাফিজ বকুল এর ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ। সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,সাবেক ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি ফিরোজ খান লোহানী, সাবেক ইসলামপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল বাবুল,ইসলামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কোরবান আলী, যুগান্তর ইসলামপুর প্রতিনিধি মুকুলি আক্তার, ইসলামপুর প্রেসক্লাবের বিভিন্ন পত্র পত্রিকার, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সাংবাদিকরা মরহুমের স্মৃতিচারণ করে নানান দিক নিয়ে বক্তব্য রাখেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এই উপলক্ষে ২৪ সেপ্টেম্বর তার নিজ বাড়িতে দোস্ত পরিবারের মাঝে খাবার আয়োজন করা হয়। কবি ও সাহিত্যিক মরহুম গোলাম হাফিজ বকুলের মৃত্যুবার্ষিকীতে সাংবাদিক, সুধী মহল, কবি-সাহিত্যিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা গভীর শ্রদ্ধা জানিয়েছেন। কবি গোলাম হাফিজ বকুল ছিলেন সমাজের ন্যায়-নিষ্ঠা প্রতিষ্ঠার সাহসী সন্তান। তিনি ২০০৩ সালের ২৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জীবন চলার পথে ছড়া, কবিতা, গল্প, উপন্যাস সহ সমাজের অনেক অবদান রেখে গেছেন।

Ads