ইসলামপুরে যমুনা নদী ভাঙ্গন অব্যাহত
০৩ নভেম্বর ২০২২, ০৮:০৬ পিএম
জামালপুরের ইসলামপুরে যমুনা নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে, ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
জামালপুরের ইসলামপুরে যমুনা নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। গতকাল বুধবার ৩ নবেম্বর দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, জামালপুরের ইসলামপুরে নোয়াপাড়া ইউনিয়নের কাটমা এলাকায় যমুনা নদী ব্যাপক ভাঙ্গনে অব্যাহত আছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, কাটমা এলাকায় যমুনা নদী ভাঙ্গন চলমান থাকায় প্রায় ৫০ ঘর নদীতে বিলীন হয়ে গিয়েছে।
৬০ একর জমির ফসলসহ বসতি ভিটা নদী গর্ভে তলিয়ে গিয়েছে। দিশেহারা নদীর পাড়ের বসবাস রত মানুষগুলি। দরিদ্র পরিবারেরা ইসলামপুরের স্থানীয় মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী মোঃ আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শের কারিগর অসহায় মানুষের সহায়তার কান্ডারী ১৮ লক্ষ মানুষের মেহনতী গরিবের বান্ধব জননেত্রী শেখহাসিনার প্রতি মানবিক সহায়তা সহ দরিদ্র পরিবারে ক্ষয়ক্ষতি পুষিয়ে নদী ভাঙ্গন রক্ষার রোদ প্রকল্পে ব্যবস্থা নেওয়ার কথা বলেন এলাকাবাসী।
নোয়ার পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোমান হাসানকে ফোন করে পাওয়া যায়নি। উক্ত বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মু:তানভীর রহমান রুমান জানান নদী ভাঙ্গনে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।























