ইসলামপুরে সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
১৩ নভেম্বর ২০২২, ০৭:০০ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী প্রয়াত রাশেদ মোশারফের ১১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শনিবার(১২নভেম্বর) সকালে মরহুমের পুত্র ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাভেদ মোশারফের আয়োজনে খালেদ মোশারফ হাইস্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাবেক প্রধান শিক্ষক আনোয়ার ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ছালাম, পৌর মেয়র আব্দুল কাদের শেক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, জাকিউল হক সর্দার, কোষাধ্যক্ষ মোরশেদুর রহমান খান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি নারায়ন কর্মকার, মিশ্রি মিয়া ফাউন্ডেশনের বোর্ড অফ ট্রাস্ট্রী এস.এম.শাহিনুজ্জামান শাহিন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নূর ইসলাম নূর, কুষকলীগ সাবেক সভাপতি তাছির উদ্দিন, কৃষকলীগের সভাপতি নুরল ইসলাম,সাবেক ছাত্রনেতা সৈকত হাসানসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।























