ইসলামপুরে কৃষি প্রণোদনা বিতরণ
২০ নভেম্বর ২০২২, ১০:০৯ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
ইসলামপুরে রবি মৌসুমে ২০২২-২০২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম,সরিষা, ভুট্টা, পেঁয়াজের বীজ সার বিতরণ করা হয়েছে।
রবিবার ২০নভেম্বর সকালে উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামানের উপস্থিত মাধ্যমে এ কার্যক্রম চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রিয়াজুল ইসলাম জানান,কৃষি উপকরণে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রান্তিক সুবিধাভোগী ১০ হাজার ৩ শত ৮০ জন চাষী, ১টি ফসলে ১জন কৃষক ১বিঘা জমি আবাদে সহায়তা পাবে, গম ২০কেজি, ভুট্টা ২কেজি, সরিষা ১কেজি, চিনাবাদাম কেজি, পিঁয়াজ ১কেজী।
উপরোক্ত ফসলে ডিএপি সার পাবে, ১০কেজী, ২০কেজী, ১০কেজি, ১০কেজি, ১০কেজি, ১০কেজি, ১০কেজী, ১০কেজি। এমওপি সার১০কেজি, ১০কেজি, ১০কেজী, ৫কেজী, ১০কেজি, ৫ কেজি, ৫ কেজি। চলতি মৌসুমে প্রণোদনা দেওয়া হচ্ছে।























