ইসলামপুরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
১৪ মার্চ ২০২৩, ০৯:১২ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
জামালপুরের ইসলামপুরে ৩০ পুইরা ৩০ গ্রাম হেরোইনসহ মস (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জামালপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৩ মার্চ) রাত ৮ ঘটিকায় ইসলামপুর থানাধীন বেনুয়ার চর বেপাড়ী পাড়া তার বসত ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মস বেনুয়ার চর গ্রামে মৃত সভা ব্যপারির ছেলে।
সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক তারেক মাহমুদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক করবারি বসতি ঘর ও দোকান তল্লাশি করে প্লাস্টিকের কৌটার মধ্যে থাকা হেরোইন পরিমাপের মিটার ৩০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদ জানান, আসামি আমাদের হেফাজতে থাকবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।























