বকশীগঞ্জে বিনামূল্য ভিজিএফ চাল বিতরণ
১৮ এপ্রিল ২০২৩, ০২:৫২ পিএম
সারাদেশে মত বকশীগঞ্জ উপজেলা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাট্টাজোর, সাধুরপাড়া, বগারচর, মেরুরচর ইউনিয়নে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে কর্মসূচি আওতায় বিনামূল্য ১০ কেজি করে ২৫ হাজার ২শত ১১ জনকে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
সোমবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার ইউনিয়ন গুলিতে সঠিক পরিমাপে সুবিধা ভোগীদের মধ্যে চাল বিতরণে স্ব স্ব ইউনিয়নে চেয়ারম্যান ও ট্যাগ অফিসার সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠন নেতাকর্মী উপস্থিত ছিলেন,বাট্টাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল,সমবায় দায়িত্ব পালন কারী ফজলুল করিম,সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু,উপজেলা ভিআর ডিবি কর্মকর্তা কাজী শোয়েব আজমীর,মেরুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক,উপজেলা পরিসংখ্যান ব্যুারো আব্দুল্লাহ আল লোমান,বগারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম প্রামাণিক,প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মাজেদুর রহমান প্রমূখ।
ভিজিএফ ১০ কেজি চালের বাট্টাজোর ইউনিয়ন সুবিধাভোগী ৫ হাজার ৭ শত ৩৩ জন,সাধুরপাড়া ইউনিয়ন ৪ হাজার ৮ শত ২৫ জন,মেরুরচর ইউনিয়ন ৬ হাজার ৫শত ৭৩ জন,বগারচর ইউনিয়ন ৮হাজার ৮০ জন উপকার ভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।























