ইসলামপুরে মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০১ মে ২০২৩, ০৯:৫৭ পিএম


ইসলামপুরে মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।

 

দুনিয়ার মজদুর এক হও এই আলোকে জামালপুরের ইসলামপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে শ্রমিকলীগ, সিএনজি, দালান শ্রমিক, অটোরিক্সা, ইজিবাইক, হোটেল শ্রমিক, চালক পরিবহন, ওয়ার্কসপসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের উদ্যোগে মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

 

দিবসটিতে জাতীয় পতাকা উত্তোলন শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে  শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে থানা মোড় বটতলা চত্তরে এক সমাবেশ করে।

 

এতে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,জেলা শ্রমিক লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম চান।

 

এ সময় ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুর রহমান চৌধুরী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খলিলুর রহমান,উপ দপ্তর সম্পাদক অংকন কর্মকারসহ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন ।

Ads