ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজে ভিত্তি প্রস্তর স্থাপন
০৩ মে ২০২৩, ১০:৫৫ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
জামালপুরের ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজে ভিত্তি প্রস্তর স্থাপন করলেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ হাসান রাসেল এমপি।
প্রতিমন্ত্রী বক্তব্য বলেন,বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়ামের পরিকল্পনা করেছিলেন আমারা কখনো ভাবিনি। প্রথম পর্যায়ে স্টেডিয়ামে গ্যালারী ছিলনা,এখন ৩শ ফিটে গ্যালারী করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি সহযোগিতায় ইসলপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম বাস্তবায়ন হয়েছে।
বুধবার বিকালে উপজেলার বীরউত্তম শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ সেতুর পূর্ব পার্শ্বে ৫কোটি ২৯লাখ টাকা ব্যয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে মিনি স্টেডিয়ামটির ভিত্তি প্রস্তর স্থাপন কালে উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি,সংরক্ষিত আসনের সংসদ সদস্য হুসনে আরা এমপি ,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন,জামালপুর জেলা পুলিশ সুপার নাসির উদ্দীন আহমেদ,ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের শেক,ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস ছালাম,সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জামাল আব্দুল নাসের চার্লেস সহ আরও অনেকেই।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা তানভীর হাসান রুমানের সভাপতিত্বে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন প্রতিমন্ত্রী।























