ইসলামপুরে গণসংযোগ করলেন মহিলা সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা
১৮ জুলাই ২০২৩, ০৩:৫৭ পিএম
জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়ন ও বেলগাছা ইউপির বাজারগুলোতে জনবলের মাঝে গনসংযোগ করেছেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য হুসনে আরা এমপি।

গতকাল সোমবার(১৭জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তা ঘাট এবং বাজারে মানুষের সাথে এমপির পরিচিতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়ন কথা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে ১৪বছর বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করাসহ আগামী সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিক মনোনয়ন চাইবেন। যদি নৌকা প্রতিক পান অথবা যে কেউ মনোনয়ন পায় না কেন। সকল জনগণ নৌকা মার্কায় ভোট প্রদান করবেন এমন আশ্বস্ত করেন এমপি।

গণসংযোগকালে ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।























