ইসলামপুরে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময়
০১ আগস্ট ২০২৩, ০৬:৩৪ পিএম
জামালপুরের ইসলামপুর উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১আগস্ট) ইসলামপুর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ বলেন, SMART বাংলাদেশ বিনির্মাণে ইসলামপুর উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা চাই।
পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মুক্তার হোসেন, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুল নাসের, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল হাসেম, সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন। কুলকান্দি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মহান মিয়া, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আরো অনেকে।
বক্তারা ইসলামপুরের শিক্ষা-স্বাস্থ্য, বাল্যবিবাহ আইন শৃঙ্খলা, কাঁসা শিল্প ও অবকাঠামোসহ বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরেন।























