ইসলামপুরে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর বিতারণ
০৯ আগস্ট ২০২৩, ১০:৩৬ পিএম
জামালপুরের ইসলামপুরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও ঘর বিতারণ কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯আগষ্ট) সকালে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ে(২ধাপে) ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা প্রসাশন আনুষ্ঠানিক ভাবে ৪৯টি পরিবারের মাঝে দলিল ও চাবি হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে,সহকারী কমিশনার ভূমি আশরাফ আলীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.এসএম জামাল আব্দুন নাসের বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল আজাদ ফয়সাল, প্রাণি সম্পদ কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আর অনেকে।
মাননীয় প্রধানমন্ত্রী একযোগে সমগ্র দেশের সাথে ইসলামপুর উপজেলায় ৪৯ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমি ও খতিয়ান সংক্রান্ত কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন।
উদ্ভোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জামালপুর জেলার ইসলামপুর উপজেলাকে ভূমিহীন, গৃহহীন (ক-শ্রেনী) মুক্ত ঘোষণা করেন।























