শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া
২০ এপ্রিল ২০১৬, ০৫:০৫ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, বারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপিপন্থি সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার ও রিমান্ডে পাঠানো এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গাজীপুর সিটি করপোরেশনে মেয়র আব্দুল মান্নানকে ফের গ্রেফতার করে কারাগারে পাঠানোর পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে এই বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।



































