সর্বশেষ পরিস্থিতি নিয়ে রাতে সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন খালেদা জিয়া
১৯ এপ্রিল ২০১৬, ০৩:৫৩ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের পর ৫ দিনের রিমান্ড ও কারাবন্দি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে করা মামলাসহ রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় খালো জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এ বৈঠকে দলের ভাইস চেয়ারম্যান, স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকার কথা রয়েছে।



































