মুজিবুর রহমান ফকির এমপি’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০২ মে ২০১৬, ০৬:০২ পিএম


মুজিবুর রহমান ফকির এমপি’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রতিদিনের চিত্র ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে আজ গভীর শোক প্রকাশ করেছেন। 

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে জাতি একজন দেশদরদী রাজনীতিক এবং বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারিয়েছে। 

তিনি আরও বলেন, গৌরীপুর তথা ময়মনসিংহের মানুষ চিরদিন এই আওয়ামী লীগ নেতার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। 

বীর মুক্তিযোদ্ধা ডা. মুজিবুর রহমান ফকির ময়মনসিংহ-৩ আসন গৌরীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তিনি আজ সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি হৃদরোগে ভুগছিলেন।

Ads