আন্দোলনের কোনো বিকল্প নেই বললেন বিএনপির’র চেয়ারপারসন
০৯ অক্টোবর ২০১৫, ১০:১০ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে রাষ্ট্র ও সমাজের সব স্তরে অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই।
শুক্রবার দুপুরে শহীদ জেহাদ দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সব কথা বলেন। বাণীতে বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের নির্ভীক সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন ।
খালেদা জিয়া বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সামরিক শাসন বিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম শহীদ নাজির উদ্দিন জেহাদ। শহীদ জেহাদ নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শাহাদাত বরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্ত স্রোতের ধারা বেয়েই ওই বছরই সংঘটিত হয় গণঅভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের।
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শাহাদাত বরণ করেন এই অকুতোভয় ছাত্রনেতা। তার রক্ত স্রোতের ধারা বেয়েই ওই বছরই সংঘটিত হয় গণঅভ্যুত্থান, পতন হয় স্বৈরশাসক এরশাদের।
তাই শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে লালন করেই দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে দৃঢ় প্রর্ত্যয় ব্যক্ত করেন।



































