মুজাহিদের সঙ্গে সাক্ষাত করলেন তার পরিবারের সদস্যরা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ অক্টোবর ২০১৫, ১০:৪৪ পিএম


মুজাহিদের সঙ্গে সাক্ষাত করলেন তার পরিবারের সদস্যরা

প্রতিদিনের চিত্র ডেস্ক :: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাত করেছেন তার পরিবারের সদস্যরা।
আজ শুক্রবার বেলা পৌনে ১১টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রবেশ করে মুজাহিদের স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে তার সাথে দেখা করেন বলে তার আইনজীবী এ্যাডভোকেট শিশির মনির জানান।

এর আগে গত ২ অক্টোবর মুজাহিদের আইনজীবীরা তার সঙ্গে দেখা করেছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে মুজাহিদের আইনজীবীরা আপিল করেন। সর্বোচ্চ আদালতও ট্রাইব্যুনালের রায় বহাল রাখেন।

Ads