সরকার প্রমাণ করেছে বাংলাদেশ জঙ্গিদের কারখানা: রিজভী

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৬ জুন ২০১৬, ০৬:১৫ পিএম


সরকার প্রমাণ করেছে বাংলাদেশ জঙ্গিদের কারখানা: রিজভী

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনের নামে সাঁড়াশি অভিযান চালিয়ে সরকার দেশকে জঙ্গিদের কারখানা হিসেবে প্রমাণ করেছে।

রিজভী বলেন, সরকার জঙ্গি দমনের নামে সারাদেশে অভিযান চালিয়ে ১৫ হাজার লোককে গ্রেপ্তার করেছে। এ অভিযানের মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে বাংলাদেশ জঙ্গিদের কারখানা।

তিনি বলেন, সরকার জঙ্গি দমনের নামে নাটক করছে।

Ads