আজ জাগপার ইফতারে থাকবেন খালেদা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৮ জুন ২০১৬, ০৩:৫১ পিএম


আজ জাগপার ইফতারে থাকবেন খালেদা

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ শনিবার (১৮ জুন) রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে এতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

শুক্রবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।

এ ছাড়া আগামী ১৯ জুন সোনারগাঁও হোটেলে ২০ দলীয় জোটের আরেক শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইফতার মাহফিলে জোটনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

Ads