এবার কেক কাটছেন না খালেদা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৪ আগস্ট ২০১৬, ০৯:৪০ পিএম


এবার কেক কাটছেন না খালেদা

।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। এবার জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জন্মদিন উদযাপনের কোনো আনুষ্ঠানিকতা রাখছেন না।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ রোববার (১৪ আগস্ট) বলেন, প্রতিদিনের মতো গুলশানের কার্যালয়ে যাবেন তিনি (খালেদা)। তবে তবে প্রথম প্রহরে কেক কাটার কোনো আনুষ্ঠানিকতা সেখানে হচ্ছে না।

অন‌্যান‌্য বারের মতো এবার রাত ১২টার পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও চেয়ারপারসনের জন্মদিনের কেক কাটার কোনো কর্মসূচি নেই বলে দলের জ‌্যেষ্ঠ নেতাদের কয়েকজন জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, উত্তরাঞ্চল-মধ্যাঞ্চলে ব্যাপক বন্যায় মানুষের দুর্দশা, সর্বত্র গুম-খুনে মানুষের লাশ আর লাশ, দলের নেতা-কর্মীদের ওপর গ্রেফতার-নিপীড়ন-নির্যাতনের সার্বিক অবস্থা বিবেচনা করেই ম্যাডামের জন্মদিনে এবার আমরা কেক কাটার অনুষ্ঠান করছি না।

Ads