ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
২০ সেপ্টেম্বর ২০১৬, ০৫:৫৮ পিএম
।। প্রতিদিনের চিত্র ডেস্ক ।। রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ অভিযোগ গঠন করেন।
অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হলো।



































