পুলিশকে সতর্ক থাকার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৫ নভেম্বর ২০১৫, ০২:১৬ এএম


পুলিশকে সতর্ক থাকার পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাম্প্রতিক পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় এই বাহিনীর সদস্যদের কর্তব্য পালনের সময় সতর্ক থাকতে হবে।

আজ বুধবার বেলা ১২টার দিকে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

সহকারী পুলিশ সুপার কীরণ সাংবাদিকদের বলেন,  থানা পুলিশের ৫ সদস্য সকালে বারইপাড়া চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এমন সময় মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। এতে কনস্টেবল মুকুল হোসেন ও নূরে আলম গুরুতর আহত হন, বাকিরাও আঘাত পান।

আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অপারেশন থিয়েটারে মুকুলের মৃত্যু হয়। কনস্টেবল নূর আলম সিদ্দিকীর অবস্থাও আশঙ্কাজনক বলে শিল্প পুলিশের উপপরিচালক জানান।

২৩ বছর বয়সী মুকুল হোসেন পুলিশে যোগ দিয়েছিলেন ২০১২ সালে। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাহুবল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

এনাম মেডিকেলের চিকিৎসক এম রফিকুল ইসলাম জানান, মুকুল ও নূর আলমের পেটে, মুখে ও বুকে ধারালো অস্ত্রের আঘাত চিহ্ন রয়েছে।

এ ঘটনায় আহত অপর তিন কনস্টেবল হলেন আতেল, পিনহারুল ইসলাম ও ইমরান। কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি পুলিশ কর্মকর্তারা। হামলার সময় কাওকে আটকও করা যায়নি।

আজ বুধবার দুপুর ১২ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্বৃত্তদের কোপে গুরুতর আহত চিকিৎসাধীন শিল্প পুলিশ নুর আলমকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় পুলিশ সদস্যদেরকে সতর্ক থাকারও পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Ads