আজ বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
১০ ফেব্রুয়ারি ২০১৬, ০৬:১৬ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আজ বুধবার রাতে হবে। রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ষষ্ঠ কাউন্সিল, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে বলে জানা গেছে।
































