রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০১৫, ০৩:২৪ পিএম


রাতে দেশে ফিরছেন মির্জা ফখরুল

ছবি-সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে প্রায় পৌনে দুই মাস পর আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে আজ সোমবার রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন ।
মির্জা ফখরুল প্রায় ছয় মাস আটক থাকার পর জামিনে মুক্তি পেয়ে অসুস্থ হয়ে পড়েন এবং গত ২৭ জুলাই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান । পরে আরও উন্নত চিকিৎসার জন্য গত ১১ আগস্ট সিঙ্গাপুর থেকে নিউইয়র্ক যান তিনি। নিউইয়র্ক থেকে গত শুক্রবার আবার সিঙ্গাপুর আসেন মির্জা ফখরুল।

Ads