খালেদা জিয়ার বক্তব্যকে বিকৃত করে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে: ফখরুল
২১ মার্চ ২০১৬, ০৫:১০ পিএম
প্রতিদিনের চিত্র ডেস্ক :: বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে দেওয়া খালেদা জিয়ার বক্তব্যকে বিকৃত করে সরকার জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার বেলা ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল এ অভিযোগ করেন।



































