হাকিমপুর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৪ নভেম্বর ২০১৯, ০৩:৫৩ পিএম


হাকিমপুর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষ্যে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগ হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে রবিবার দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হিলি স্থলবন্দরের ট্রাক মালিক গ্রুপের দ্বিতীয়তলায় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ,ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র জামিল হোসেন চলন্ত, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ, খট্রামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছার
রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সভায় বক্তারা তৃনমুলের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের আহবান জানানো হয়। সেই সাথে জামায়াত ও বিএনপি থেকে আসা হাইব্রিড কোন নেতা যেন নেতৃত্বে না আসতে পারে সে বিষয়েও সকলকে সতর্ক থাকার আহবান জানানো হয়। দীর্ঘদিনের ত্যাগী ও পরিক্ষিত ব্যাক্তিকে নেতা নির্বাচনের আহবান জানানো হয়।

Ads