পীরগঞ্জ উপজেলা আ.লীগের নেতৃত্বে ইমদাদুল ও বিপ্লব

প্রতিদিনেরচিত্র ডেস্ক

৩০ নভেম্বর ২০১৯, ০৪:১৪ পিএম


পীরগঞ্জ উপজেলা আ.লীগের নেতৃত্বে ইমদাদুল ও বিপ্লব

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি সাবেক এমপি ইমদাদুল হক এবং সাধারণ-সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজওয়ানুল হক বিপ্লব ।

বৃহস্পতিবার ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ও কাউন্সিল অধিবেশনের নির্বাচন কমিশনার এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু।

তিনি জানান, সম্মেলনের দ্বিতীয় অধিবেশননে গোপন ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন দলীয় কাউন্সিলররা। এতে ৩৯৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকালে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মু. সাদেক কুরাইশী, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আখতারু ইসলাম, পৌর মেয়র কশিরুল আলম প্রমুখ।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা উপস্থিত ছিলেন।

 

Ads