করোনা ভাইরাস

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ জানুয়ারি ২০২০, ০৫:৫৭ পিএম


করোনা ভাইরাস

ছবি-সংগৃহীত


চায়না থেকে ভাইরাস এলো
করোনা তার নাম,
ধরলে তোমায় দিতে হবে
অনেক বড় দাম!

 

জ্বর দিয়ে তার যাত্রা শুরু
সাথে শুকনো কাশি,
শ্বাস কষ্টও হতে পারে
জেনে রেখো মাশি।

 

সংক্রমিত ব্যক্তি থেকে
এই ভাইরাস ছড়ায়,
বায়ুর সাথে মিশে তাহা
অন্য দেহে গড়ায়।

 

এর আক্রামণ রুখতে হলে
করতে হবে কিছু কাজ,
পরিচ্ছন্ন থাকতে হবে
পরতে হবে মুখে মাস্ক।

 

তরকারি সব ভালোভাবে
করতে হবে সিদ্ধ,
তা না হলে মাশি তোমায়
করতে পারে বিদ্ধ।

 

পাড়া-পড়শী সব মানুষকে
জানায় দিও এসব,
সাবধান হলেই বাঁচা যাবে
বলছে ডাক্তার কেশব।।

Ads