ঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোট গ্রহন
১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৩ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র।
শান্তিপূর্ণভাবে ঠাকুরগাঁওয়ে ৪র্থ ধাপে শুরু হয়েছে পৌরসভার ভোট গ্রহন। রোববার সকাল ৮টায় প্রথমবারের মতো ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট শুরু হয়।
সকালে সরকারি মহিলা কলেজ কেন্দ্রে প্রথম ভোট দেয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী(নৌকা) আঞ্জুমান আরা বন্যা ও অপর দিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ভোট দেন বিএনপির মনোনীত প্রার্থী(ধানের শীষ) শরিফুল ইসলাম শরিফ।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, পৌরসভায় ১৮৬ টি কক্ষে ভোট গ্রহন হচ্ছে। অপরদিকে রাণীশংকৈলে ৯ টি কেন্দ্রে ৪০ টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে । ঠাকুরগাঁও পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭’শ ২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২৯ হাজার ৭’শ ১২ জন ও নারী ভোটার সংখ্যা ৩১ হাজার ১৫ জন।
অপরদিকে উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, রাণীশংকৈল পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭০২ জন। এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৩১২ জন ও পুরুষ ভোটার ৭ হাজার ৩৯০ জন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামানু জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, বিজিবি,র্যাব মোতায়ন সহ তিনটি মোবাইল র্যাব টিম ও ম্যাজিস্ট্রেট রয়েছে। এছাড়াও প্রত্যেকটি কেন্দ্রে ৪ জন করে স্বশস্ত্র পুলিশ থাকবে। সেই সাথে রয়েছে পুলিশ ও আনসার বাহিনী।































