পলাশবাড়ী হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর
০৯ আগস্ট ২০২১, ০৯:১৭ পিএম
ছবি: প্রতিদিনের চিত্র।
করোনা ভাইরাস কোভিড উনিশ মোকাবেলায় গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির পক্ষ থেকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
সোমবার (৯ আগস্ট) সকালে এ অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক মোঃ আনিছুর রহমানের হাতে তুলে দেন মাননীয় সংসদ সদস্যর স্বামী মাহবুর রহমান নাসিম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান নয়ন,পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, ওসি তদন্ত মতিউর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা,সাবেক ভিপি রফিকুল ইসলাম,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম,শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি,যুগ্ম-সাধারন সম্পাদক আজাদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন,প্রমুখ।
প্রতিদিনের চিত্র/তুহিন/এমএইচকে































