সড়ক দুর্ঘটনায় প্রাণে বাঁচল স্ত্রী-সন্তান মারা গেল শিক্ষক
২৫ অক্টোবর ২০২১, ০৯:২৭ পিএম
একমাত্র সন্তানকে বিড়াল আঁচড় দিলে পরে স্ত্রী-সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে ভ্যাকসিন নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন।
নিহত সামিদুল ইসলাম (৩৫) রাণীশংকৈল উপজেলার কলিগাঁও গ্রামের মৃত তমিজউদ্দীন মন্ডলের ছেলে এবং রাউতনগর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক।
গত রবিবার সন্ধ্যায় সদর উপজেলার ভাউলার হাট নামক স্থানে থ্রী-হুইলার গাড়ীর সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় শিক্ষক সামিদুল । পরে পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাণীশংকৈল নন্দুয়ার ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সামিদুল মারা গেলেও তার স্ত্রী এবং সন্তান আহত হলেও বেঁচে যায়।































