আগুনে পুরিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে মিলিকে: সিআইডি

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৬ অক্টোবর ২০২১, ১০:৩৯ পিএম


আগুনে পুরিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে মিলিকে: সিআইডি

মিলি চক্রবর্তী, ছবি- প্রতিদিনের চিত্র।

 

ঠাকুরগাঁওয়ের আলোচিত মিলি হত্যাকান্ডের ঘটনায় মিলিকে আগুনে পুরিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। মঙ্গলবার (২৬ অক্টোবর) মামলার ভিসেরা রিপার্টে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিআইডি।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আব্দুর রজ্জাক জানান, মিলি চক্রবর্তীর মৃত্যুর কারন আমাদের কাছে এখন স্পষ্ট। মিলির ভিসেরা রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। সেই অনুযায়ী আমরা মামলার তদন্ত আরও বেগবান করবো।

 

তিনি জানান, ভিসেরা রিপোর্ট পাওয়ার আগেও আমরা নিশ্চিত ছিলাম এটা হত্যাকান্ড। সেই কারনেই পুলিশ তখন একটি অপমৃত্যুর মামলা করেছে। মামলার তদন্তে জড়িত সন্দেহে আমরা দুজনকে গ্রেফতারো করেছি।

 

উল্লেখ্য যে, গত ৮ জুলাই সকালে শহরের মাহাম্মদ আলী সড়কের পাশে, নিজ বাসার গলি থেকে এক সম্ভ্রান্ত পরিবারের গৃহিণী মিলি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এর দুইদিন পরে ১০ জুলাই পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পরে গত ৫ আগষ্ট সুষ্ঠ তদন্তের স্বার্থে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

 

এদিকে স্পষ্ট হত্যাকান্ড বোঝার পরও পরিবার থেকে কোনো হত্যা মামলা না করায় সমালোচনা ও সন্দেহের তীর পরিবারের দিকেই যেতে থাকে সচেতন মহলের। অনেকেই দাবি করেন বিষয়টি দ্রুত ধামাচাপা দিতে চাইছে মিলির পরিবার।

 

কিছুদিন পর মিলি চক্রবর্তীর সামাজিক যোগাযোগ মাধ্যমের অপ্রীতিকর মেসেজ নিয়ে ঝামেলার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে সিআইডি তদন্তে মিলির ছেলে ও শহরে বাসিন্দা বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে সিআইডি।

 

Ads