ভারতীয় হ্যাকারদের কবলে আইসিটি বিভাগের ওয়েবসাইট
১৭ জুন ২০১৭, ০৬:৩৫ পিএম
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট (http://www.ictd.gov.bd) হ্যাক হয়েছে। ওয়েবসাইটটি হ্যাক করার পর সেখানে দাবি করা হয়েছে সেটি রাহু নামের একজনের দখলে রয়েছে। হ্যাককৃত ওয়েবসাইটে প্রবেশ করলে লেখা রয়েছে ‘হ্যাকড বাই রাহু/ডিড ইট ফর ইন্ডিয়া/ ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস।
এই হ্যাকারগ্রুপে দাবি করছে তারা ভারতীয়। তাদের গ্রুপের নাম লুলজসেক ইন্ডিয়া।


































