কলমাকান্দায় অগ্নিকাণ্ডে ৪ লাখ টাকার ক্ষতি
১৮ নভেম্বর ২০১৯, ০১:৪৬ পিএম
ছবি- প্রতিদিনের চিত্র
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের বালুচড়া মিশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার বিকেলে অগ্নিকাণ্ডের পর দিনগত রাতে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বালুচড়া মিশনটিতে আগুন লেগে যায়। এতে মিশনের ফাদার যোসেফের ঘরসহ ওয়াশরুম, দুইটি স্টাডিরুম, একটি স্টোররুম, দুটি অফিস রুমের যাবতীয় আসবাব এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। পরে এলাকাবাসীসহ উপস্থিত জনতা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষয়-ক্ষতির বিবরণ উল্লেখ করে সহায়তার জন্য জেলা প্রশাসনে প্রতিবেদন পাঠানো হবে।























