ইউনিয়ন আওয়ামীলীগের সা: সম্পাদক পদে আলোচনার শীর্ষে রেজাউল করিম
১০ ডিসেম্বর ২০১৯, ০৫:০৫ পিএম
জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সবগুলো ওয়ার্ডের সম্মেলন শেষ। সম্মেলনেরই দিন প্রতিটি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। ক্ষমতাসীন দলটির ওয়ার্ড কমিটি থেকে বাদ পড়েছেন বিতর্কিত নেতারা। এবার ইউনিয়ন সম্মেলনের পালা।
আগত সম্মেলন উপলক্ষে সার্বিক প্রস্তুুতি প্রায় গুছিয়ে এনেছে দলটি উর্ধতন কর্তৃপক্ষ। সম্মেলন ঘিরে ইউনিয়নের বিভিন্ন বাজারের চা দোকানগুলো আওয়ামী লীগের নেতাকর্মীগণ রাজনৈতিক আলোচনায় মুখর থাকে সবসময়। সেখানে ভিড় করা নেতাকর্মীদের মধ্যে ঘুরেফিরে আলোচনায় আসছে ইউনিয়ন আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে কে আসছেন। বিশেষ করে দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা আসছেন সেটি নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, কালিমালিপ্তদের বাদ দিয়ে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে আনা হবে। গুরুত্বপূর্ণ পদে থেকে যারা নিজেকে বিতর্কিত করেছেন, তাদের অনেককে বাদ দেয়া হবে, আবার কাউকে কাউকে কম গুরুত্বপূর্ণ পদ দেয়া হবে।
ইউনিয়ন কমিটিতে ব্যাপক পরিবর্তনের আভাস মিললেও দলটির শীর্ষ পদে কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছেন তারা। এই পদের দাবিদার হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা। তার কোনো বিকল্প নেই ইউনিয়ন আওয়ামী লীগে। নেতাকর্মীদের মধ্যে আস্থা আর ভালোবাসার মূর্তপ্রতীক তিনি।
দীর্ঘ দিন ধরে দলটির সাধারণ সম্পাদকের দায়িত্বে রজাউল করিম রানা ছায়া ঘেরা পল্লীর বুকে ১৯৮২ সালে হরিণধরা গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৯৬ সালে ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক,১৯৯৮ সালে সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক,২০০২ সালে ইউনিয়ন যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক নির্বাচিত হন। জামাত জোট সরকারে নির্যাতন নিপীড়ন সহ্য করে দলকে বুকে আগলে ধরে ২০০৮ সালে জাতীয় নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করেন। ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্বীতা করেন। ২০১৩ সালে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন। তার সাংগঠনিক দক্ষতায় পত্যেকটি সহযোগী সংগঠনের প্রতি ভাতৃপ্রীতিম আচারনে সকল নেতাকর্মী মুগ্ধ।
এছাড়াও তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করে আসছেন। তার আচার-আচরণে সাধারণ জনগণ ও সকল নেতাকর্মীদের মন জয় করে নিয়েছেন তিনি। এবারও তাকে পুনঃরায় দলের সা: সম্পাদক হিসাবে পেতে মাঠপর্যায়ের নেতাদের প্রাণের দাবী।























