জামালপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ ডিসেম্বর ২০১৯, ০৩:২২ পিএম


জামালপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

জামালপুরে পৌর সদরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার  সকাল ৮টায় জামালপুরে পৌর সদর জিলা স্কুল মাঠ প্রাঙ্গনে প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর ২০১৯ মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনার শহীদদের মাঝে শ্রদ্ধাঞ্জলি মাধ্যমে দিবসটি শুরু হয়।পরবর্তী জামালপুর জেলা স্কুল মাঠ প্রাঙ্গণে  আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জামালপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করে।
এতে উপস্থিত ছিলেন সাবেক ভূমি প্রতিমন্ত্রী রেজাউল করিম হিরা,জেলাপ্রশাসক এনামূল হক,পুলিশ সুপার পিপিএম (বার) দেলোয়ার হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আবু সুফিয়ান,অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, অভিভাবকরা।

মহান বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন,জেলাপ্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার পিপিএম (বার)দেলোয়ার হোসেন, সিভিল সার্জন গৌতম রায়, সাংবাদিক, সুধী, সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

Ads