শেরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে সাফল্য অর্জন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৭ ডিসেম্বর ২০১৯, ০৪:২৪ পিএম


শেরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে সাফল্য অর্জন

শেরপুর জেলার সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমির বিশেষ তৎপরতায় ওই বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় এ সাফল্য অর্জন করেছে। শুধু তাই নয় ডাঃ অমি এ অফিসে যোগদানের পর থেকেই তার কর্মতৎপরতায় প্রাণ ফিরে পেয়েছে এ বিভাগ।

গত ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে নানা সেবামূলক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করেছে শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। এর মধ্যে উপজেলার সকল মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমুহে সার্বক্ষনিক সেবা প্রাপ্তির জন্য বিশেষ স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এসব ইউনিয়নের মধ্যে গাজীরখামার ইউনিয়ন, বলাইয়েরচর ইউনিয়ন, ভাতশালা ইউনিয়ন ও কামারিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ আইইউডি ও ইম্প্লান্ট ক্যাম্পের আয়োজন, স্যাটেলাইট কেন্দ্র সমুহে ও কমিউনিটি কিনিকে সেবা প্রদানের বিশেষ ব্যবস্থা, বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে মা ও শিশু কিশোরীদের নিয়ে পরিকল্পিত পরিবার, বাল্যবিবাহের কুফল ও পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে জনসচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। সেবা সপ্তাহ উপলক্ষে এ বিভাগের লক্ষ্যমাত্রা ও অর্জনের মধ্যে রয়েছে, স্থায়ী পদ্ধতি (পুরুষ) লক্ষ্যমাত্রা ছিল ১৫ জন অর্জিত হয়েছে ৯জন, স্থায়ী পদ্ধতি (মহিলা) লক্ষ্যমাত্রা ছিল ৩২ জন অর্জিত হয়েছে ৪৩জন, ইম্প্লান্ট লক্ষ্যমাত্রা ছিল ১৩০ জন অর্জিত হয়েছে ৩৯৭জন, আইইউডি লক্ষ্যমাত্রা ছিল ২৭জন অর্জিত হয়েছে ৬৮জন, গর্ভকালীন সেবা লক্ষ্যমাত্রা ছিল ৬৫০জন অর্জিত হয়েছে ৪৪৮ জন, প্রসব সেবা লক্ষ্যমাত্রা ছিল ৬০ জন অর্জিত হয়েছে ৩৮জন, প্রসবোত্তর সেবা লক্ষ্যমাত্রা ছিল ১৫০জন অর্জিত হয়েছে ১৭০জন। দুপুরে ডা: শারমনি রহমান অমি তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

Ads