মাদারগঞ্জে জন্ম শতবার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২০ পিএম


মাদারগঞ্জে জন্ম শতবার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা

ছবি-প্রতিদিনের চিত্র

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ সেচ্ছাসেবক লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে
মাদারগঞ্জ হাইস্কুল মাঠ প্রসঙ্গে মাদারগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের উদ্যেগে আলোচনা সভায় বাবু সমীর কুমার পাল পাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যা করে বাংলাদেশ থেকে চির তরে
আওয়ামীলীগকে মুছে ফেলার যে ষড়যন্ত্র করেছিলেন, তা সফলতা অর্জন করতে পারে নাই।

তিনি আরও বলেন, স্বৈরশাসক একত্রিত  বিএনপি জামাত শিবির, আজ ভাগ্যের কি পরিহাস, তারাই এতিমের টাকার চুরির দায়ে কারাগারে বন্দী। তারেক রহমান বাংলাদেশের অর্থ লোটপাট করে বিদেশে পাচার করে লন্ডন শহরে বসে আছেন, বাংলার মাটিতে পা রাখতে পারছেন না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু অরুণ কুমার সাহা,জামালপুর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ,জামালপুর জেলা সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি,মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের  বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল হাই বিএসসি প্রমুখ।

 

Ads