নেত্রকোনার মদনে নৌকাডুবির ঘটনায় নিরাপত্তা দাবিতে মানববন্ধন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

১৩ আগস্ট ২০২০, ০৮:২০ পিএম


নেত্রকোনার মদনে নৌকাডুবির ঘটনায় নিরাপত্তা দাবিতে মানববন্ধন

ছবি- প্রতিদিনের চিত্র

 

নেত্রকোনার মদনের উচিতপুর ট্রলারঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, পর্যটকদের জীবনের ঝুঁকি কমানো ও ওই এলাকার উন্নয়নে দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২ টায় উচিতপুর ট্রলারঘাটের সামনে শিক্ষা-সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি নেত্রকোনা এবং মদন প্রেসক্লাবে আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা হাওরে নৌকা ডুবে ১৮ জন নিহত ঘটনায় এক মিনিট নিরবতা পালন করে। তাদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, পর্যটন সম্ভাবনাময় এই হাওর এলাকা গড়ে ওঠার আগেই হোঁচট খাচ্ছে।

তারা বলেন প্রশাসনের নজরদারির অভাব আর মুনাফালোভী কিছু অসাধু ব্যক্তিদের কারণে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। তাই ওই ঘাটে প্রশাসনের নজরদারি বাড়ানো সহ স্থানীয় ব্যবসায়ীদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

পরে জেলা প্রশাসক বরাবরে পাঁচদফা দাবী নিয়ে এক স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য গত ৫ ই আগস্ট মদন উচিতপুরে ইঞ্জিন চালিত ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে হাওর ঘুরতে গিয়ে নৌকা ডুবে নিহত হন ১৮ জন।

 

 

Ads